- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধামাইল উৎসব শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক রাধারমণ পরিষদ সুনামগঞ্জ জেলার আয়োজনে দুইদিনব্যাপী ধামাইল উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার। জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে ধামাইল উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, পুলিশ সুপার হারুন অর রশীদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি সজীব রঞ্জন দাস প্রমুখ।
অনুষ্ঠানে লোকসংস্কৃতি গবেষকদের আলোচনার পাশাপাশি দেশের খ্যাতনামা শিল্পীরা পরিবেশন করবেন সাংস্কৃতিক পরিবেশনা।

  • [১]