- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধুম পড়েছিল ফটোসেশনের

স্টাফ রিপোর্টার
পুনর্মিলনী উৎসবের পুরো সময় জুড়ে ছিল ফটো তোলার ধুম। বহুদিন পর সতীর্থর দেখা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা মুহূর্তটিকে ধরে রাখতে একের পর এক ছবি তুলতে থাকেন। অনেকেই নিজেদের ব্যাচের বাইরের কাউকে অনুরোধ করে ফটো তুলিয়েছেন। অনুরোধপ্রাপ্তরাও সানন্দে এই কাজটি করে দিয়েছেন। গ্রুপে গ্রুপে এই ছবি তোলার দৃশ্য ছিল অনুষ্ঠানস্থল ও কলেজ ক্যাম্পাসে। আয়োজকদের পক্ষ থেকে কলেজের পুকুর পাড়ে একটি ফটোস্ট্যান্ড তৈরি করে দেয়া হয়েছিল। ফটোস্টেন্ডে দাঁড়িয়েও অনেকে ছবি তুলেছেন। এছাড়া কলেজের চার শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ, শহিদ মিনার, প্রদর্শক-শিক্ষক জয়ন্ত দের স্মারক স্তম্ভ, পুকুর পাড়ে দলে দলে ছবি তুলতে দেখা গেছে অংশগ্রহণকারীদের ।

  • [১]