স্টাফ রিপোর্টার
ধূমপানের জন্য নিদিষ্ট স্থান নির্ধারণের বিধান নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে রবিবার বিকেল সাড়ে ৪টায় শহরের হোসেন বখত চত্বরে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ডব্লিউবিবি ট্রাস্ট ও তামাক বিরোধী জোটের সহযোগিতায় স্বপ্নডানা সুনামগঞ্জ অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন স্বপ্নডানার চেয়ারম্যান ও সিইও জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, সমাজকর্মী পান্ডব দাস, জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন, উন্নয়নকর্মী নাহিদ আল নেওয়াজ, নাট্যকর্মী আলী আহনাফ অনি, মহিবুর রহমান, মাসুম বিল্লাহ, তূর্য দাস, সংগীতশিল্পী সজীব আহমেদ, চাঁদনী আক্তায়, মেঘনা আক্তার, তনিমা আক্তার।