- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ধোপাজানে ড্রেজার বোমা মেশিন দিয়ে বালি, পাথর উত্তোলন বন্ধের দাবি

ইজারাবিহীন ধোপাজান মহালে ড্রেজার বোমা মেশিন দিয়ে বালি পাথর উত্তোলনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন।
সোমবার বালি পাথর উত্তোলনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের উপদেষ্টা ও জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান ফৌজি আরা সাম্মী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মফচ্ছির মিয়া, সনাকের সভাপতি গোলাম কিবরিয়া, জেলা কৃষক লীগের জেলা সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার আহমদ, সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ।
বিবৃতিদাতারা বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইজারাবিহীন ধোপাজান মহাল থেকে ড্রেজার বোমা মেশিন দিয়ে বালি পাথর উত্তোলন করা হচ্ছে। বিশ্বব্যাপি যখন প্রাণ প্রকৃতি রক্ষায় বিশ্বের ভুক্তভোগী মানুষ পরিবেশ রক্ষায় ব্যাকুল ঠিক তখনই ধোপাজান পাথর বালি মহালে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পরিবেশ বিধ্বংসী ড্রেজার বোমার তা-ব সর্বমহলের মানুষকে হতবাক করে দেয়। লোক দেখানো অভিযান নয়, অবিলম্বে কঠোর হস্তে এই তা-ব বন্ধ করতে হবে। প্রশাসনের গোয়েন্দাদের নিকট অবশ্যই এই অবৈধ কর্মকা-ের মূলহোতদের নাম পরিচয় জানা আছে। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ধোপাজান পাথর বালি মহালের তা-বকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]