বিশ্বম্ভরপুর প্রতিনিধি
ধোপাজান চলতি নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ বোমা মেশিন ও ৭০টি খালি বড় ড্রাম আটক করা হয়েছে।
জানা যায়, শনিবার বিশ্বম্ভরপুর উপজেলা নিবার্হী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তালুতের নেতৃত্বে ধোপাজান চলতি নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। বিজিবি ও থানা পুলিশের
সহযোগিতায় ধোপাজান চলতি নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনকারী একটি বোমা মেশিন ও মাছার ৭০টি খালী বড় ড্রাম আটক করে উপজেলা সদরে নিয়ে আসা হয়। এছাড়াও বোমা মেশিনের কয়েকটি মাচা নষ্ট করা হয় এসময়।