- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দোয়ারাবাজারে নগদ অর্থ ও গাছের চারা বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও গাছের চারা বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক।
মঙ্গলবার সকালে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে গ্রামীণ ব্যাংক দোয়ারাবাজার শাখার শাখা ব্যাবস্থাপক নিবারণ চন্দ্র পাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক এরিয়া ম্যানেজার খন্দকার সোলায়মান, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, দোহালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন, সাবেক ইউপি সদস্য সৈয়দ মিয়া,ও গ্রামীণ ব্যাংক দোয়ারাবাজার শাখার সকল সহকর্মীবৃন্ধ উপস্থিত ছিলেন।

  • [১]