- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নগদ অর্থ, রেশন ও খাদ্য সামগ্রী প্রদানের দাবি

শ্রমিকদের বিলম্বে নগদ অর্থ, রেশন ও খাদ্য সামগ্রী প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটি।
সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাদল সরকার এবং সাধারণ সম্পাদক নাসরি ময়িা এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি তথা লকডাউন পরিস্থিতি শুরু হওয়ায় সমস্ত অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে যাওয়ার সাথে সাথে কর্মহীন হয়ে পড়েছে দেশের অপ্রাতিষ্ঠানিক খাতের হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক, রিকশা-ঠেলা-দিনমজুর, স’মিল শ্রমিক, চাতাল শ্রমিক, মুদ্রণ শ্রমিক, দোকান কর্মচারী, নৌযানসহ সকল ধরণের পরিবহণ শ্রমিক, নির্মাণ শ্রমিক, বারকি শ্রমিক, দর্জি শ্রমিক, পাদুকা শ্রমিকসহ প্রায় ৫ থেকে সাড়ে ৫ কোটি শ্রমজীবী মানুষ।
অন্যদিকে চরম স্বাস্থ্য ঝুকি নিয়ে লক্ষাধিক চা-বাবার শ্রমিক, জরুরী পণ্য ও ঔষুধ পরিবহণকারী নৌযানসহ অন্যান্য পরিবহণ শ্রমিক, লোড-আনলোড শ্রমিক, লোকাল গার্মেন্টস শ্রমিক, ক্ষৌরকার, কামার, কমারসহ নানাবিধ শ্রমিক এখনো কাজ করে চলেছেন। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দু’জন চা-শ্রমিক পরিবারের সদস্য মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়ে আছেন আরও কয়েকজন।
নেতৃবৃন্দ কর্মহীন হয়ে পড়া মানবেতর জীবনযাপন করা শ্রমিক-কর্মচারীদের জন্য পর্যাপ্ত নগদ অর্থ বরাদ্দ, খাদ্য সহায়তা প্রদান, রেশনিং চালু, সরকারি প্রণোদনা ও ত্রাণ প্রদানের সকল ধরণের লুটপাট, অনিয়ন, দুর্নীতি বন্ধ করা, শ্রমিক কল্যাণ তহবিলে জমাকৃত অর্থ হতে নগদ অর্থ প্রদান, কর্মরত সকল শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতসহ বিশেষ ভাতা চালু, পণ্য পরিবহণসহ জরুরী সেবায় নিয়োজিত নৌযানসহ সকল পরিবহন শ্রমিক ও লোড-আনলোড শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিশেষ ভাতা প্রদান, অবিলম্বে সকল চা-রাবার শ্রমিকদের মজুরি ও রেশনসহ ছুটি নিশ্চিত করা, শ্রমিক-কর্মচারীদের করোনা ব্যতীত সাধারণ চিকিৎসা বিনামূল্যে প্রদান, কর্মহীনকালীন সময়ের শ্রমিকদের ঘর ভাড়ার জন্য নগদ অর্থ প্রদান এবং গ্যাস-বিদ্যুত বিল সরকারের মাধ্যমে পরিশোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকদের দায় সরকারকে নেওয়ার দাবি জানান।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]