স্টাফ রিপোর্টার
জেলা উন্নয়ন মেলাকে আকর্ষণীয় করতে ও সাধারণ মানুষের নজর কাড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মেলায় সহযোগিতাকারী সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। চেম্বার অব কমার্সের সৌজন্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলের উন্নয়নমূলক কর্মকান্ড, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও অর্জন তোলে ধরা জন্য ৮ ফুট বাই ১০ ফুট সাইজের ৬০ টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে মেলার সামনে ও বিভিন্ন দিকে। এছাড়া শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ মোড়ে ৫ ফুট বাই ৬ ফুট সাইজের ১০০টি বিলবোর্ড স্থাপন করেছে চেম্বার অব কমার্স। এছাড়া জেলা যুবলীগের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকা ও প্রধান রাস্তার পাশে বড় সাইজের ৮টি ও ছোট সাইজের ৪০টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।