- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নতুনপাড়ায় পৌরসভার উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার
পৌরসভার নতুনপাড়া এলাকায় সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কতৃপক্ষ। এসময় পূর্ব নতুনপাড়ার উমা ত্রিবেদী’র বাসার দেওয়াল ভেঙে দেওয়া হয়।
নতুনপাড়ার বাসিন্দা উমা ত্রিবেদী বলেন, আমাকে রোববার মৌখিকভাবে বলা হয়েছিল, এরপর আজ (সোমবার) ভাঙার সময় আমি বাসায় ছিলাম না।
পৌরসভার সহকারী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, সড়ক বড় করার জন্য ৩-৪ মাস ধরেই এখানকার দুটি বাসার দেওয়াল ভাঙা লাগবে  
বলে জানিয়ে দেওয়া হয়েছে, যাদের দেওয়াল ভাঙা হয়েছে, তাদের সঙ্গে কথা বলেই করা হয়েছে। উমা ত্রিবেদীর বাসার দেওয়ালসহ আরো একটি দেওয়াল না ভাঙলে এই সড়ক বড় করা যাবে না, এজন্য এটি ভাঙা হয়।

  • [১]