স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ৪৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৭ জন এবং জগন্নাথপুর উপজেলার ৩ জন।
সুনামগঞ্জ সদর উপজেলার ৩৭ জনের নমুনা পরীক্ষায় ৭ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় ৩ জন শনাক্ত হন। এছাড়াও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন এবং শাল্লা উপজেলার ২ জনের নমুনা পরীক্ষা করা হলেও তাদের মধ্যে কেউ করোনা শনাক্ত হননি। এদিকে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ছাতক উপজেলার ২জন।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ১৪৬ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬ জন। ছাতক উপজেলায় ৫৬২ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৫৪৫ জন। জগন্নাথপুর উপজেলায় ১৯৮ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৪ জন।
এছাড়াও দোয়ারাবাজার উপজেলায় ১জন, তাহিরপুর উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ১জন, দিরাই উপজেলায় ২জন, ধর্মপাশা উপজেলায় ২ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।
বর্তমানে আইসোলেসনে আছেন ৬৩ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৫২ জন, ছাতক উপজেলায় ৮ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৩ জন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ১৮ হাজার ৭৩৭ জনের নমুনা টেস্ট করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১৮২৬২ জনের। করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ২ হাজার ৬২৩ জন। এদিকে এ পর্যন্ত এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৩১৮ জনের। এরমধ্যে পজেটিভ হয়েছেন ২০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ২৬ জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪৩ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২ হাজার ৫৫৪ জন