স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ২৯ জনের নমুনা পরীক্ষায় ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের সকলেই সুনামগঞ্জ সদর উপজেলার। এ নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন। যার মধ্যে আরোগ্য লাভ করেছেন ১০৮৬ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ৭৬ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬৩ জন, ধর্মপাশা উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ৮ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৪ জন।
উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৫৬ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২ হাজার ৫৫৪ জন।