স্টাফ রিপোর্টার
জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ জন। ৫৭ জনের নমুনা পরীক্ষায় এই ১০ জন শনাক্ত হন। সুনামগঞ্জ সদর উপজেলায় ৩২ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, বিশ^ম্ভরপুরে ২ জনের নমুনা পরীক্ষায় ২ জন, ছাতক উপজেলায় ৯ জনের নমুনা পরীক্ষায় ২ জন, জগন্নাথপুর উপজেলায় ৮ জনের নমুনা পরীক্ষায় ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়াও দোয়রাবাজার উপজেলায় ৬ জনের নমুনা পরীক্ষা করা হলেও কেউ করোনা শনাক্ত হননি।
এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭১৪ জন। এরমধ্যে আরোগ্য লাভ করেছেন ২৫৮৫ জন।
এদিকে বর্তমানে আইসোলেসনে আছেন ১০৩ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৬৭ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জন, ধর্মপাশা উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ১৬ জন, জগন্নাথন্নাথপুর উপজেলায় ১৫ জন এবং শাল্লা উপজেলায় ২ জন আইসোলেসনে আছেন।