স্টাফ রিপোর্টার
জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ২ উপজেলার ১৩ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১২ জন এবং দিরাই উপজেলার ১ জন। সোমবার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেলায় সুস্থ হয়েছেন মোট ২০৭৭ জন। করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার
৮৯ দশমিক ১৪ শতাংশ।
গত রবিবার নতুন করে করোনা শনাক্ত হয়েছেন সদর উপজেলার ৬ জন এবং জামালগঞ্জ উপজেলার ১ জন। এ পর্যন্ত জেলায় ১৪ হাজার ৭শত’ ৮৩ জনের নমুনা পরীক্ষায় মোট আক্রান্ত হয়েছেন ২৩৩০ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫.৭৬ শতাংশ। বর্তমানে আইসোলেসনে আছেন ২২৮ জন।