- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নতুন ধরন ওমিক্রন, স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা

সু.খবর ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে কয়েকটি দেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং, জনসমাগম নিরুৎসাহিত করা এবং পর্যটন, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁয় ভিড় এড়ানোসহ ১৫ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজুমল ইসলাম স্বাক্ষরে জারি করা ওই নির্দেশনায় বলা হয়, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (বি.১.১৫২৯) ছড়িয়ে পড়তে থাকায় অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে।
“বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করেছে। যুক্তরাজ্যসহ অনেক দেশ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা এবং লেসোথোর সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে। করোনাভাইরাসের ভ্যারিয়েন্টটি ডেলটার চেয়েও বেশি সংক্রামক বলে বিশেষজ্ঞরা মতামত প্রকাশ করেছেন।”
রবিবার কোভিড—১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি ওমিক্রনের বিস্তার ঠেকাতে ভ্রমণ সতর্কতা জারির পাশাপাশি সব ধরনের সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করে।
পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করা এবং আবারও বিনামূল্যে কোভিড পরীক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হয় কমিটির সুপারিশে।
স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনায় বলা হয়েছে :

  • [১]