- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নতুন পুলিশ সুপার বরকতুল্লাহ খান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন মো. বরকতুল্লাহ খান। বুধবার দুপুরে তিনি সুনামগঞ্জের পুলিশ সুপার পদে যোগদান করে বিদায়ী পুলিশ সুপার হারুন অর রশীদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। নতুন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান পুলিশের এসবি ঢাকা থেকে সুনামগঞ্জে বদলী হয়ে এসেছেন। বিদায়ী পুলিশ সুপার হারুন অর রশীদ সুনামগঞ্জ থেকে ঢাকার উপ পুলিশ কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।

  • [১]