- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নতুন পোষাক নিয়ে দরিদ্র শিশুদের পাশে গ্রো ফাউন্ডেশন

দিরাই প্রতিনিধি
অকাল বন্যায় হাওর পাড়ের ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের ঈদ আনন্দ দিতে নতুন পোষাক নিয়ে তাদের পাশে দাড়িয়েছে  গ্রো ফাউন্ডেশন। গ্রো ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৪০টি বিদ্যালয়ের ৮০০ দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে আসন্ন ঈদ উপলক্ষে নতুন পোষাক বিতরণ করা হয়েছে। শুক্রবার ১১ টায় উপজেলা গণমিলনায়তন হলে অনুষ্ঠিত পোষাক বিতরন অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, আবদুল হক,মোহন চৌধুরী ও ফাউন্ডেশনরে সদস্য সচিব পংকজ দেব প্রমুখ।

  • [১]