স্টাফ রিপোর্টার
নতুন ভ্যাট আইনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তাবায়নের লক্ষে জেলা পর্যায়ে সহায়তা কমিটির সভা এবং স্টেকহোল্ডারগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডে কর আপীল ও অব্যাহতি বিভাগের সদস্য মো. লোকমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, সিলেট কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনার শফিকুল ইসলাম, সিলেট কাস্টমস্ এক্সাইজ সহকারি কর অঞ্চল কমিশনার মোহাম্মদ দাউদ হোসেন, জেলা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. জাকির হোসেন, ডা. গৌতম রায়, সুনামগঞ্জ চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি আমিনুল হক, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার প্রমুখ।
সভায় বক্তরা বলেন, ভ্যাটের টাকা দিয়েই দেশের উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়। তাই ব্যবসায়ীদের ভ্যাট প্রদানের জন্য নতুন আইন প্রণয়ন করা হয়েছে। এখন আর কষ্ট করে চালানের মাধ্যমে ভ্যাট দিতে হবে না। অনলাইনে যে কোন সময় ভ্যাট প্রদান করা যাবে। তাই আমাদেরকে ব্যবসায়ীদের ভ্যাট প্রদানে উৎসাহিত করতে হবে।