ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নদীতে গোসল করতে গিয়ে সুজাগীর আহমেদ (১০) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর বৌলাই নামক অংশে (গোলকপুর হাজি আবদুল হাফেজ স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকা) এ ঘটনা ঘটে।
জানা যায়, সুজাগীর উপজেলার জয়শ্রী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা আ. আউয়ালের ছেলে এবং গোলকপুর হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। সে ওইদিন সকাল সাড়ে আটটার দিকে সহপাঠীদের সাথে ওই নদীতে গোসল করতে যায়। এ সময় সে ডুব দিয়ে গোসল করতে থাকলে হঠাৎ নদীর ¯্রােতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালাতে থাকে। কিন্তু বিকেল সাড়ে চারটা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহদা আহমেদ বলেন, ‘গোসল করতে গিয়ে সুজাগীর নিখোঁজ হয়েছে বলে শুনেছি। স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।’