গতকাল ছিল আন্তর্জাতিক পানি দিবস। আমাদের দেশে দিবসটির প্রতিপাদ্য ছিলোÑ নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। নদীমাতৃক বাংলাদেশের জন্য এর চাইতে বড় আর কোন কথা নেই। দিবসটি সারা দেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। ঠিক এরকম এক দিনেই দৈনিক সুনামগঞ্জের খবরে একটি নদী দখল বিষয়ক হতাশাজনক সংবাদ ছাপা হয়েছে। এই সংবাদ থেকে বাংলাদেশের নদীগুলোর অবস্থা অনুমেয়। সরকারি শ্লোগানে যেখানে নদী বাঁচানোর প্রত্যয় ঘোষণা করা হয়েছে তখন সরকারেরই নি¤œপর্যায়ের সহযোগিতায় কী করে নদী হারিয়ে যাচ্ছে প্রকাশিত সংবাদটি তার প্রকৃষ্ট উদাহরণ। প্রকাশিত সংবাদের তথ্য অনুসারে, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বারনা নামক একটি নদী বন্দোবস্থ দেয়া হয়ে গেছে। এই নদীর পানি এলাকার কৃষি জমির সেচ কাজে ব্যবহৃত হয়ে থাকে। সরকারি রেকর্ডপত্রে এটি নদী হিসেবেই অন্তর্ভূক্ত। এরকম একটি নদীর ভূমি বন্দোবস্থ দেয়া নিঃসন্দেহে প্রচলিত আইন মোতাবেক গর্হিত অপরাধ। বন্দোবস্থ প্রক্রিয়ার সাথে যেসব সরকারি কর্মচ্রাী জড়িত ছিলেন এজন্য তাদেরকে কঠোরভাবে জবাবদিহি করা প্রয়োজন। নতুবা সরকারের নিজের বিঘোষিত ‘নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ কথাটি অর্থহীন হয়ে পড়বে।
শুধু বারনা নদী কেন। আমাদের অবহেলা, উদাসীনতা আর লোভের কবলে পড়ে বাংলাদেশের প্রায় সবগুলো নদ-নদীই আজ অস্তিত্ব সংকটের সন্মুখীন। বিভিন্ন নদীর তলদেশ পলি-বালিতে ভরে নাব্যতা সংকট হারিয়েছে। ভারতে বাঁধ নির্মাণের ফলে আমাদের প্রধান কয়েকটি নদী মৃতপ্রায়। পদ্মা, তিস্তার প্রমত্তা রূপ এখন গল্পকথার কাহিনি মাত্র। ব্রহ্মপুত্র মরে গেছে। কুশিয়ারা-সুরমা যৌবন হারিয়ে বার্ধক্যে উপনীত। রাজধানীর বুড়িগঙ্গা দখলবাজদের তীব্র লোভ আর শিল্পবর্জ্যরে আগ্রাসনে আজ তরল বিষের খনিতে পরিণত হয়েছে। একই অবস্থা শীতলক্ষা আর তুরাগ নদীর। আমাদের অঞ্চলের পাহাড়ি নদীগুলোর বুক ভরে উঠায় পাহাড়ি ঢল কৃষি জমি আর বসতভূমি প্লাবিত করে চলেছে। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোর এমন হতশ্রী ও মৃতপ্রায় চেহারা রেখে আমরা যে পানি দিবস পালন করলাম সেটিকে নিছক আনুষ্ঠানিকতার বাইরে আর কিছু ভাবার অবকাশ আছে কি?
উপমহাদেশের এই গাঙ্গেয় বদ্বীপ নদীর অপার করুণাধারায় উর্বর শস্য শ্যামলিমা হয়ে এর মানুষদের বরাভয় দিয়ে আগলে রেখেছে সুপ্রাচীন কাল থেকে। আমরা এখন আধুনিক হয়েছি বটে। কিন্তু নির্মম নৃশংসতায় হত্যা করে চলেছি প্রাকৃতিক আশীর্বাদভা-ারগুলোকে। প্রকৃতির উপর মানুষের এই আগ্রাসনের প্রতিফল ইতোমধ্যে পাওয়া শুরু করেছি আমরা। আজ সামান্য বৃষ্টিপাত আর পাহাড়ি ঢল হলেই আমাদের শস্যভা-ার প্লাবিত হয়। বন্যায় ভাসে বাংলাদেশ। জলবায়ু ধারণ করেছে বিরূপ চরিত্র। ভূগর্ভস্থ পানির স্তর আশংকাজনক হারে নীচে নেমে গেছে। সুপেয় ও বিশুদ্ধ পানির জন্য আজ নগরে-শহরে আধুনিক মানুষজনের তীব্র আর্তনাদ। পানির দেশের মানুষকে ২০ টাকা লিটার দরে পানি কিনে খাওয়ার পূঁজিবাদী ফাঁদে আমরা কখন আটকা পড়েছি, টেরটিও পাই নি কেউ। এ অবস্থা যদি অব্যাহত রাখতে দেয়া হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের চেহারা কল্পনা করলে শিউরে উঠতে হবে।
জগন্নাথপুরের বারনী নদী বন্দোবস্থ দেওয়া ও নেওয়ার সাথে জড়িতরা যেমন নদীদস্যু ঠিক একই রকমভাবে সারা দেশের অসংখ্য নদীদস্যুতার সাথে জড়িত ব্যক্তি, রাজনীতি, প্রতিষ্ঠান ও কূটনীতির বিরুদ্ধে একাট্টা হয়ে মাতৃস্বরূপীনি নদীগুলোকে উদ্ধার করাই হওয়া উচিৎ পানি দিবসের বজ্র শপথ। কেবলমাত্র রুটিন সর্বস্ব দিবস পালন কিছু অর্থ ও সময়ের অপচয় মাত্র। এই ধরনের অপচয় করার বিলাসিতা পরিহার করে আসুন যেখানে যত নদী রয়েছে আমাদের সেগুলোকে বাঁচানোর শপথে সকলে শপথ নেই।