- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নদীর নিয়তি

শ্যামল রায়
হায়রে জীবন নদী
ছায়াতলে নিরবধি
বহে বেড়ানো কেন নীরবে গোপনে,
কিসের টানে
কি যেন আনমনে
কোথায় ছুটে চলা কার আহবানে?

অবিরাম ছুটে যাওয়া কেন
তোমার কি নেই বিরতি বিরাম
নেই আর কোন দায়, মতি ছাড়া,
তোমার সাথে আমিও সাথী হতে চাই
পাড়ি দিতে দীর্ঘ পথ
কূল কিনারা হারা।

  • [১]