- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নদীর পানি কমায় কিছুটা স্বস্তিতে হাওরের কৃষকরা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বৃষ্টিপাত ও নদ নদীর পানি কমায় হাওরে কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। এমনকি গত ২৪ ঘন্টায় হাওর এলাকায় নতুন কোন বাঁধ ভাঙ্গার খবর পাওয়া যায়নি।
জানা যায়, গত (১এপ্রিল) থেকে (২২ এপ্রিল) পর্যন্ত সুনামগঞ্জের ৯ উপজেলায় অন্তত ১৯টি হাওরের বাঁধ ভেঙ্গে ফসল তলিয়ে গেছে। যদিও প্রশাসনের মতে ৫ থেকে ৬হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। তবে কৃষকদের দাবি হাওর এলাকার কমপক্ষে ৯ হাজার হেক্টরের ও বেশি বোরো ফসলের ক্ষতি হয়েছে।
কৃষকরা জানিয়েছেন, গত দুইদিন সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ায় নদীর পানি কমতে শুরু করেছে। যদি সপ্তাহ খানেক বৃষ্টিপাত না হয় এবং নদীর পানি না বাড়ে তাহলে সোনালী ফসল ঘরে তুলতে পারব।
তবে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম জানান, ঝুঁকিপূর্ণ হাওর থেকে ধান কেটে আনতে সুনামগঞ্জের বাইরে থেকে শ্রমিক আনা হচ্ছে। ইতিমধ্যে সুনামগঞ্জে ১ লক্ষ ১১হাজার ৭০০ হেক্টর বোরো ধান কর্তন করা হয়েছে।
এদিকে শনিবার (২৩ এপ্রিল) সুনামগঞ্জের নদ নদীর পানি বিপৎসীমার ০০০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

  • [১]