স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,‘দেশের শিক্ষার মান নিয়ে যারা সমালোচনা করে আসছেন। তারা দেশের উন্নতি চান না। ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সরকার ২২৫ কোটি ৪৫ লাখ বই বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছে । বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিতে পারার আনন্দই অন্য রকম।’
রবিবার সকাল ১০ টায় ডুংরিয়া উচ্চ বিদ্যালয়, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাগলা স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা শিক্ষায়, স্বাস্থ্যে, যোগাযোগে অনেক এগিয়ে গেছি। আমরা ধীরে ধীরে উন্নতির শিখড়ে পৌঁছে যাচ্ছি। এ দেশকে একটি উন্নত ও দরিদ্রমুক্ত দেশ গড়তে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশ্বায়নে চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যুগোপযোগী করে তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমান সরকার। প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, প্রাথমিক থেকে ¯œাতক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা ক্ষেত্রে ব্যবহার নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানো সহ জাতিকে এগিয়ে নেওয়া
ও মানুষের জীবন-যাপনের মান-উন্নয়নে ক্ষেত্রে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির, থানার অফিসার ইনচার্জ আল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, সহকারি শিক্ষা অফিসার আব্দুল বারেক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হেকিম, সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি নুর হোসেন, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, শিক্ষক মাও. নিজাম উদ্দিন প্রমুখ।
এদিকে নববর্ষের প্রথম দিনে শহরের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। রবিবার সকাল ১০টায় শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এসময় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থী লেখাপড়ায় মনোযোগী হবে এবং গড়ে উঠবে এক একটি হিরার টুকরো হয়ে। অভিভাবকগণকে অবশ্যই শিক্ষার্থীদের প্রতি যতœবান হতে হবে। লেখাপড়ার খোঁজ নিতে হবে সকলের। শিক্ষক, অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতায় লেখাপড়ায় এগিয়ে যাবে এই জেলা।’ বই বিতরণ উৎসবে এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হয়রত আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এদিকে, শহরের রাজগোবিন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন, প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, অভিভাবক বাবুল মিয়া এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এদিকে, শহর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা প্রথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, শহরতলীর ধারারগাঁও এলাকায় মাসতুরা মবশ্বির সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ইউপি চেয়ারম্যান আবুল বরকত, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোক্তাদির হোসেন, প্রধান শিক্ষক বাবু উজ্জ্বল চন্দ্র শীল, সহকারী শিক্ষিকা স্মৃতি শ্যাম পুরকায়স্থ, মতিয়া বেগম চৌধুরী ও রজনীগন্ধা দে প্রমুখ।
এদিকে সারা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে বলে আমাদের প্রতিনিধিগণ জানিয়েছেন্।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বলেন, ‘এবার জেলায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ লাখ ৫৫ হাজার ৫শত শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। পাঠ্যপুস্তকের সংখ্যা ২০ লাখ ৩ হাজার ২শতটি।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ‘এবার জেলায় প্রায় সাড়ে তিনশত শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ২৮ হাজার ৮শত ৯৮ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। পাঠ্যপুস্তকের সংখ্যা ৩০ লাখ ৬১ হাজার ৯শত ৬৮টি।’