- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নবারুণ উৎসবে মোবাইল অ্যাপ উদ্বোধন করবেন তথ্যসচিব মরতুজা আহমদ

স্টাফ রিপোর্টার
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) প্রকাশিত কিশোর মাসিক পত্রিকা ‘নবারুণ’ রাজধানীর বাইরে পাঠকদের কাছে আরো সহজলভ্য করার লক্ষ্যে নবারুন উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে নবারুন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য সচিব মরতুজা আহমদ। এ উৎসবে নবারুণ পত্রিকা পাঠে আরো আগ্রহী করে তুলতে মোবাইল অ্যাপ উদ্বোধন করবেন তিনি। উৎসবে বিজয় দিবসের    
তাৎপর্য তুলে ধরে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। এছাড়াও নবারুণ উৎসবে ডিএফপি’র প্রকাশনাসমূহের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ‘নবারুণ’ পত্রিক া এখন ডিএফপি’র ওয়েবসাইট, ফেসবুক পাতা থেকেও পড়া যাচ্ছে। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রথম ‘নবারুণ’ পত্রিকা প্রকাশিত হয়।

  • [১]