পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় ১লা বৈশাখ উপলক্ষে আয়োজিত নব জীবন সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার দুপুর ২টায় কসবা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা শীলা তালুকদারের সভাপতিত্বে ও সংগঠনের শিক্ষা বিভাগের পরিচালক আতিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের চেয়ারম্যান ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাব্বির লাইব্রেরির পরিচালক, ছাত্রদল নেতা মানছুর আহমদ, ত্রৈমাসিক তরু সম্পাদক ইয়াকুব শাহরিয়ার।
এসময় উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আসিফ ইকবাল ফয়সাল, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি সহকারি শিক্ষক ধনঞ্জয় চন্দ, শীলা রায় ও সুলতানা রাজিয়া প্রমুখ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।