- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২১৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৩ জন। আইসোলেসনে আছেন ১৪৫ জন। প্রায় প্রতিদিনই চেষ্টা করা হচ্ছে বেশী সংখ্যাক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার। বিশেষজ্ঞরাও বলেছেন আক্রান্ত ব্যক্তি দ্রুত শনাক্ত হলে তার মাধ্যমে আরো বেশি ছড়ানো রোধ করা সম্ভব বলে। গত ১৯ মে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষা শুরু পর থেকেই নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে সাথে আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়তে শুরু করেছে।
গত ২ জুন মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২২৭ টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে একদিনে সুনামগঞ্জের সর্বোচ্চ ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৯টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। ৩ জুন ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৬৭৯ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ১১৮ টি নমুনা। এর মধ্যে করোনাভাইরাস শনাক্তে সুনামগঞ্জে সবচেয়ে বেশী নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা থেকে।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৬৭৪ জনের নমুনা সংগ্রহ করে রিপোর্ট পাওয়া গেছে ৫৯৪ জনের। করোনা পজেটিভ হয়েছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। আইসোলেসনে আছেন ৬৯ জন।
দক্ষিণ সুনামগঞ্জে ২০৪ জনের নমুনা সংগ্রহ করে ১৫৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। করোনায় আক্রান্ত হয়েছেন ১২ জন। সুস্থ হয়েছেন ৮ জন ও আইসোলেসনে আছেন ৪ জন।
দিরাই উপজেলায় ২৫৩ জনের নমুনা সংগ্রহ করে রিপোর্ট পাওয়া গেছে ২১০ জনের। করোনায় ৭ জন আক্রান্ত হয়ে সকলেই আরোগ্য লাভ করেছেন।
শাল্লা উপজেলায় ২১০ জনের নমুনা সংগ্রহ করে রিপোর্ট পাওয়া গেছে ১৭০ জনের। করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন। সুস্থ হয়েছেন ৯ জন ও আইসোলেসনে আছেন ২ জন।
বিশ^ম্ভরপুর উপজেলায় ৩১৮ জনের নমুনা সংগ্রহ করে রিপোর্ট পাওয়া গেছে ২৮০ জনের। আক্রান্ত হয়েছেন ১০ জন। সুস্থ হয়েছেন ৬ জন ও আইসোলেসনে আছেন ৪ জন।
তাহিরপুর উপজেলায় ২১৬ জনের নমুনা সংগ্রহ করে ১৮৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ১৪ জন। সুস্থ হয়েছেন ৭ জন ও আইসোলেসনে আছেন ৭ জন।
জামালগঞ্জ উপজেলায় ২৫৯ জনের নমুনা সংগ্রহ করে ২৪১ জনের রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ৮ জন। সুস্থ হয়েছেন ৩ জন ও আইসোলেসনে আছেন ৫ জন।
ধর্মপাশা উপজেলায় ২৬৪ জনের নমুনা সংগ্রহ করে ২৩৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ১৪ জন ও আইসোলেসনে আছেন ২ জন।
দোয়ারাবাজার উপজেলায় ৪১৪ জনের নমুনা সংগ্রহ করে ৩২২ জনের রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ১৮ জন। সুস্থ হয়েছেন ৫ জন ও আইসোলেসনে আছেন ১৩ জন।
ছাতক উপজেলায় ৫৯২ জনের নমুনা সংগ্রহ করে ৫০০ জনের রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ১২ জন। সুস্থ হয়েছেন ৬ জন ও আইসোলেসনে আছেন ৬ জন।
জগন্নাথপুর উপজেলায় ২৭৫ জনের নমুনা সংগ্রহ করে ২২৫ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ১২ জন। সুস্থ হয়েছেন ৬ জন ও আইসোলেসনে আছেন ৬ জন।
এদিকে কোভিড ১৯ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৭০ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন। আইসোলেসনে নেয়া হয়েছে ৬ জনকে। সুস্থ হয়েছেন আরও ৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪৪৭ জন। এছাড়াও বিদেশ প্রত্যাগত আরও ১২ জন প্রবাসী সুনামগঞ্জে এসেছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ৫৩৪৮ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৪৯০১ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১০ জন। গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৫৫৯ জন।

  • [১]