স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নয়ন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন করেন নয়নের সহপাঠী ও এলাকাবাসীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নয়নের বাবা কাওসার আলম, শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর, সমাজসেবক আলী হায়দার, অমিত রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নয়ন শান্ত স্বভাবের ছিলো, গত ৩০ জানুয়ারি সামান্য কিছু পাওনা টাকার জন্য হত্যা করা হয় তাকে। শান্তিপূর্ণ সুনামগঞ্জ শহরে এধরণের হত্যাকান্ড দুঃখজনক।
ঘটনার পর দুজনকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান বক্তারা।
গেল ৩০ জানুয়ারি বিকালে শহরের পুরাতন বাসস্টেশনে সামান্য পাওয়া টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে নিহত হন শহরের বড়পাড়া এলাকার বাসিন্দা নয়ন মিয়া। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জেল হাজতে রয়েছে।