- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নরসিংপুর ইউপি চেয়ারম্যান রহমানীর দাফন সম্পন্ন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে নরসিংপুর ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান একেএম আইয়ূবুর রহমান রহমানীর দাফন মঙ্গলবার বিকাল পৌনে ৩টায় তার নিজ বাড়ি নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে সম্পন্ন হয়েছে।
সকাল ১১টায় স্থানীয় ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে তার প্রথম জানাজা এবং বিকাল আড়াইটায় মরহুমের গ্রামের মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের দু’দফা জানাজায় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, এমপি মুহিবুর রহমান মনিকের পিএস মশাহিদ আলী, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন রানা, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, নরসিংপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, দোয়ারা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান ভূঁইয়া, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুবেদ আলী, উপজেলা জাপার সভাপত্বি জাহাঙ্গীর আলম, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, প্রভাষক সামছুল হকসহ ছাতক-দোয়ারাজারের সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের কয়েক হাজার জনতা উপস্থিত ছিলেন।
মরহুমের জীবনাদর্শের উপর জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান। আরও বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মরহুমের ভ্রাতুষ্পুত্র লুতফুর রহমান, মরহুমের আত্মীয় আনোয়ার হোসেন, নরসিংপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান প্রমুখ। জানাজা নামাজ পড়ান তার ভাগ্নে মুফতি মাও. শিহাব উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন ক্বারী আব্দুর রউফ ও আলতাফুর রহমান খছরু। উল্লেখ্য, চেয়ারম্যান রহমানী সোমবার বিকাল পৌনে ৪টায় সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কঠিন হৃদরোগ, ডায়াবেটিক ও কিডনীর সমস্যাজনিত জটিলতায় ভোগছিলেন। দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান রহমানী মৃত্যুকালে একপতœী ও একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে পৃথক পৃথক শোকবার্তায় তার শোকসন্ত্পত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাবেক এমপি অ্যাড. আব্দুল মজিদ মাস্টার, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা, আব্দুর রহিম, নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ তাজুল ইসলাম, এম এ করিম লিলু, রফিকুল ইসলাম, আশিক মিয়া, বজলুর রহমান, জাপা দোয়ারাবাজার শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি মুক্তার আলী প্রমুখ।

  • [১]