- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নরসিংপুর ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থীকে মুক্তিযোদ্ধাদের সমর্থন

ছাতক প্রতিনিধি
দোয়ারার নরসিংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী নুর উদ্দিন রবিবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন।
বিকেলে নৌকার সমর্থনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে    এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিন।
মুক্তিযোদ্ধা চান্দ আলীর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সাকার পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সিদ্দেক আলী, আব্দুল হক, আব্দুল মালিক, আইয়ূব আলী, তোরুজ আলী, আব্দুল মান্নান, মফিজ আলী, আঙ্গুর মিয়া, ইদ্রিছ আলী, ওয়াহিদ আলী, জহুর আলী প্রমুখ।
সভায় আ.লীগ প্রার্থী নুর উদ্দিনকে পূর্ন সমর্থন জানিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। পরে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে প্রার্থী নুর উদ্দিন নরসিংপুর বাজারে গণসংযোগ করেন।

  • [১]