- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নর্থ ইস্ট ইউনিভর্সিটি বাংলাদেশ এ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও কেক কাটার মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্্যাপিত হয়। বুহস্পতিবার সকাল ৮.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়েরে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সন্তানদের অংশ গ্রহণে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী থেকে তদুর্ধ এই দুই গ্রুপে বিভক্ত হয়ে শিশু-কিশোররা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণী ক্যাটাগরীতে-১ম হয় আফসীন জান্নাত চৌধুরী, ২য় রউদা তাসউইব এবং ৩য় দেবজ্যোতি গোপ। পঞ্চম শ্রেণী থেকে তদুর্ধ ক্যাটাগরীতে-১ম স্থান অর্জন করে সাদমান সাদিক এবং ২য় নুজহাত আফরীন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কেক কাটা এবং আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, হিউমিনিটজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক এবং আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক তাসনিম জাহান। উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস শিশু কিশোরদের জন্য বঙ্গবন্ধুর ভালোবাসা এবং তার পরমার্শে ‘কচিকাচার মেলা’ সৃষ্টির বর্ণনা দেন। তিনি জাতির পিতাসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। উপাচার্য অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকল শিশু-কিশোরসহ সংশ্লিষ্ট সাবইকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামিম আল আজিজ লেলিন।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]