নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিদ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়েরে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া, উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, ব্যবসা অনুষদের ডীন, প্রফেসর মো. তানভীর আহমেদ চৌধুরী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক, তাসনিম জাহান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক।
প্রধান অতিথি প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া তৎকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন অনেক বীর শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। কথা নয় কাজের মাধ্যমে আমদের এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি জাতির পিতাসহ স্বাধীনতর সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সভাপতি উপাচর্য ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, বিশ্বের বুকে আমরা একটি দেশ ও জাতি হিসেবে আজ প্রতিষ্ঠিত। পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত না হলে যা কখনো সম্ভব হতো না। অনেক ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি তা রক্ষা করতে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে স্বাধীনতা বিরোধী চক্রের বিভিন্ন চক্রান্ত কঠোর হস্তে প্রতিহত করতে হবে। তিনি সভায় উপস্থিত থাকার জন্য প্রধান অতিথিসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। আলোচনা সভা শেষে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র্যালির মাধ্যমে চৌহাট্টাস্থ শহীদ মিনারে গিয়ে স্বাধীনতার মহান বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি