নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কালচারাল ক্লাবের উদ্যোগে ফল সেমিস্টার-২০১৬ শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ২৭ অক্টোবর ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী।
ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির ট্রেজারার এএফ. মুজতাহিদ, ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমেদ এবং প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপ।
আইন ও বিচার বিভাগের ছাত্রী জিনাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিভার্সিটির শিক্ষার্থী তামিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীবৃন্দকে পড়াশুনায় মনযোগী হওয়ার তাগিদ দিয়ে বলেন, ইউনিভার্সিটি শিক্ষা অর্জনের জায়গা, শুধু বই পড়েই জ্ঞান অর্জন সম্ভব নয়। জীবনের সকল ক্ষেত্রের উপযুক্ত শিক্ষা বিশ্ববিদ্যলয় থেকেই অর্জন করা সম্ভব।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানের আদান প্রদানের কেন্দ্রস্থল। শিক্ষক-শিক্ষার্থীসহ ইউনিভার্সিটির সকল ক্ষেত্রেই জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে উপযুক্ত জ্ঞান অর্জিন করতে হয়। প্রেস বিজ্ঞপ্তি