- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে শীতবস্ত্র বিতরণ

এনইইউবি সোস্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে নর্থ ইস্ট ইউনিভার্সটি বাংলাদেশ-এ গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, আইন ও বিচার বিভাগের প্রধান ড. নায়ীম আলীমুল হায়দার, সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিন, প্রভাষক মো. মিজানুর রহমান, শাহাদাৎ হোসেইন পারভেজ, মুফতি নাদিমুল কামার আহমেদ এবং সোস্যাল সার্ভিসেস ক্লাবের উপদেষ্টা প্রভাষক মো. নাসির উদ্দিনসহ ক্লাবের সদস্যবৃন্দ অনুষ্ঠানে গরীব ও দুুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, মানব সেবা অত্যন্ত মহৎ কাজ। তিনি গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার জন্য এনইইউবি সোস্যাল সার্ভিসেস ক্লাবের সবাইকে আন্তরিক ধ্যনবাদ জানান এবং ভবিষ্যতে সোস্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে সমাজসেবায় আরো বিভিন্ন ধরনের মহতী উদ্যোগ নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু-কিশোরদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]