- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে মানবাধিকার দিবস পালন

র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদ্্যাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এনইইউবি ‘ল’ স্টুডেন্টস ফোরামের উদ্যোগে উপাচার্য, আইন ও বিচার বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা তেলিহাওরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের করেন। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২১১নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইন ও বিচার বিভাগের প্রধান ড. নায়ীম আলীমুল হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট আইনজীবী ও এনইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাড. এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন, প্রভাষক গোলাম ফারুক রাসেল ও আবু সাইদ মুন্না।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]