- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ‘টেক হ্ন্টা-২০১৭’ প্রতিযোগিতার উদ্বোধন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ‘টেক হান্ট-২০১৭’ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সকাল ৮ ঘটিকায় ইউনিভার্সিটির তেলিহাওরস্থ ক্যাম্পাসের অডিটোরিয়ামে শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ -এর উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলীর        সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য ও নর্থ ইস্ট মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ -এর প্রথম উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. এম খলিলুর রহমান, এবি ব্যাংক এর দরগাহ গেইটস্থ শাখা ব্যবস্থাপক মো. ওলিউর রহমান এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ -এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও প্রতিযোগিতার কনভেনার সহযোগী অধ্যাপক আহসান হাবীব।
প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তিকে অন্যতম অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছেন। তিনি শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশসহ সিলেটের সকল বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় অবদান রাখবে বলে মনে করেন।
তিনি ‘টেক হান্ট-২০১৭’ প্রতিযোগিতা আয়োজনের জন্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিশেষ করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে আন্তরিক অভিন্দন জানান এবং প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মূল লক্ষ্যই হলো ‘এডুকেশন উইথ ইনোভেশন’।  সে লক্ষ্যেই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ অত্যন্ত সফলভাবে এগিয়ে যাচ্ছে। ‘টেক হান্ট-২০১৭’ প্রতিযোগিতার আয়োজন সেই সফলতারই ফসল।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী দেশ ও আন্তজার্তিক ক্ষেত্রে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সফলতা তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে, সফলতার এই ধারা অব্যাহত থাকবে।
তিনি প্রতিযোগিতায় সর্বাত্মক সহযোগিতার জন্য ‘টাইটেল স্পন্সর’ পূবালী ব্যাংক, স্পন্সর গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, এবি ব্যাংক, সিলেট সিটি কর্পোরেশনসহ মিডিয়া ও অন্যান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমদ ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রথম উপচার্য প্রফেসর ড. এম খলিলুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এবি ব্যাংকের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন শাখা ব্যবস্থাপক মো. ওলিউর রহমান।
আজ শুক্রবার আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সেমিনার, সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং সহ পুরষ্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]