বর্ণাঢ্য আয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্প্রিং-২০২০ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমদ, পাবলিক হেলথ বিভাগের প্রধান প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. শাহজাদা আল সাদিক, আইন ও বিচার বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. নায়ীম আলীমুল হায়দার, প্রক্টর ও গণিত বিভাগের প্রধান রথিন্দ্র চন্দ্র গোপ, ইংরেজি বিভাগের প্রধান মোঃ শামসুল কবির এবং সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নওশাদ সজীব।
এপ্ল্যায়েড সোসিওলোজী এন্ড সোস্যাল ওয়ার্ক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাদিক।