১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর ড.তোফায়েল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার এ এফ মুজতাহিদ এবং বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য মো. হেনা সিদ্দিকী।
ইউনিভার্সিটির
শিক্ষার্থী সাফওয়াত মাহদী রাহাত এর উপস্থাপনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডেপুটি রেজিস্ট্রার শাহজাদা আল সাদিক, সহকারী অধ্যাপক ডা. আরিফুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামস্্ এলাহী রাসেল, প্রক্টর ও সহকারী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, সহযোগী অধ্যাপক আহসান হাবিব, সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমদ চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন শেখঘাটস্থ শেখ ছানা উল্লা জামে মসজিদের ইমাম শেখ মো. নাজিম উদ্দিন। দোয়া মাহফিলের পর উপস্থিত সবাইকে শিরনী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি