- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নর্থ ইস্ট ইউনিভার্সিটি’র সামার ও ফল-২০১৭ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ

বর্ণাঢ্য আয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সামার ও ফল-২০১৭ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট     
ইকবাল আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড.তোফায়েল আহমদ, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রক্টর রথীন্দ্র চন্দ্র গোপ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আহসান হাবীব, এপ্ল্যায়েড সোসিওলোজি এন্ড সোস্যাল ওয়ার্ক বিভাগের বিভাগীয় প্রধান মো. তানভীর আহমেদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান আবুল হাসানাত ইবনে আবেদীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শামসুল কবির ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামস্ এলাহী রাসেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ইংরেজী বিভাগের শিক্ষার্থী নুরুল আমীন।
এ পর্যায়ে সকল নবীন শিক্ষার্থীকে সিনিয়র শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়।
সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত যা তার নামের মধ্যেই প্রতিফলিত। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্পর্ক অত্যন্ত দৃঢ়, ফলে শিক্ষার্থীরা একটি সুন্দর পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে।
ইউনিভার্সিটির শিক্ষার্থী সাফওয়াত মাহদী রাহাতের উপস্থাপনায় অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।  প্রেস বিজ্ঞপ্তি

  • [১]