- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন ও বিচার বিভাগরে ৩য়, ৪র্থ ও ৫ম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ‘ল’ ফোরামের উদ্যোগে ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে বিভাগীয় প্রধান আবুল হাসনাত ইবনে আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রক্টর রথিন্দ্র চন্দ্র গোপ ও উপ-রেজিস্ট্্রার শহাজাদা আল সাদিক।
পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আইন    
 ও বিচার বিভাগের প্রভাষক গোলাম ফারুক রাসেল, মো. ফরিদুজ্জামান, সহকারী অধ্যাপক জাকির হোসেন ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শামসুল কবীর।
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের উজ্জল  ভবিষ্যত ও সফলতা কামনা করেন।
প্রধান অতিথি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী বিদায়ী শিক্ষার্থীদের এই ইউনিভার্সিটির এম্ব্যাসেডর উল্লেখ করে বলেন, ভবিষ্যত জীবনে তাদের সফলতা নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সফলতা।
বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা জীবনের বিভিন্ন সময়ের আবেগময় স্মৃতিচারণ করেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সকল বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এনইইউবি ‘ল’ স্টুডেন্টস ফোরাম মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]