নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিতার্কিক সংগঠন ‘এনইইউবি ডিবেটিং সোসাইটি’র ২০২০-২১ বর্ষের জন্য ১৮ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কমিটি ঘোষনা করা হয়।
মো. ফরহাদ আহমেদ কে প্রেসিডেন্ট এবং সারোয়ার কামালী কে সেক্রেটারি করে ঘোষিত এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামীম আল আজিজ লেলিন।
এনইইউবি ডিবেটিং সোসাইটির নব গঠিত ২০২০-২১ সনের কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাদিয়া বেনজীর, জয়েন্ট সেক্রেটারি রুবাইয়াৎ বিনতে ওয়াহীদ, অর্গানাইজিং সেক্রেটারী সারোয়ার আহমদ, সহ অর্গানাইজিং সেক্রেটারী বুশরা মীম, ডিবেট সেক্রেটারী মোহাম্মদ হাবিব, কোষাধ্যক্ষ নুসরাত জাহান, পাবলিকেশন সেক্রেটারী ইমরান আহমদ এবং এসিসট্যান্ট পাবলিকেশন সেক্রেটারী শাহীন আহমদ। প্রেস বিজ্ঞপ্তি