- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফাইন্যান্স কমিটির সভা

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফাইন্যান্স কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিভার্সিটির কনফারেন্স হলে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব মো. হেনা সিদ্দিকী, অ্যাড. এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বিজনেস অনুষদের ডীন, প্রফেসর ড. তোফায়েল আহমদ, পুবালী ব্যাংক ঢাকা সাউথ রিজিওনের রিজিওন্যাল ম্যানেজার এ এস সিরাজুল হক চৌধুরী ও সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ) শামস এলাহী রাসেল।
সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয় এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]