- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপত্বিত করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের ভাইস—চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আফজল মিয়া।
সভায় উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর বোর্ড অব ট্রাস্ট্রিজের সদস্য প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর, প্রফেসর ডা. মো. এনায়েত উল্লাহ, ডা. ইকবাল হোসেন চৌধুরী, প্রফেসর ডা. নাজমুল ইসলাম, আবু আহমেদ সিদ্দীকি, ডা. এস কে নিজাম জাহিদ হোসেন, প্রফেসর ডা. নাহিদ ইলোরা, প্রফেসর মো. হেনা সিদ্দিকী, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, আহমদ আল কবীর পিএচ.ডি, ফাহিম ফারুক চৌধুরী, মঞ্জুর কাদির শাফি চৌধুরী (এলিম), মো. শামিম আহমেদ, ডা. আবু সাদাত সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস। সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ডা. ফাতেমা পারভীন।
সভার শুরুতে ট্রাস্টি বোর্ডের সদ্য প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে বোর্ড অব ট্রাস্টিজের সাময়িক চেয়ারম্যান হিসেবে প্রফেসর ডা. মো. আফজাল মিয়াকে মনোনীত কর হয়। সভায় বোর্ড অব ট্রাস্টিজের পূর্বে গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভাপতি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।
সংবাদ বিজ্ঞপ্তি

  • [১]