- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ সিএসই বিভাগের উদ্যোগে সেমিনার

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘ইৎধরহংঃড়ৎসরহম রিঃয চৎড়ভ. উৎ. গড়যধসসধফ কধুশড়নধফ’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বেলা ১১টায় সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বুয়েটের সাবেক ডীন, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বংলাদেশ—এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে স্পীকার প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এনইইউবি সিএসই বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রোগ্রামিংয়ের গুরুত্ব, বর্তমান বিশ্বে আইটির প্রয়োজনীয়তা, এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান, ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীদের আইটিসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ ইত্যাদি বিষয়ের উপর তথ্যসহ বক্তব্য উপস্থাপন করেন।
এনইইউবি উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই সেশন আয়োজন করায় এনইইউবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এনইইউবি সিএসই সোসাইটি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সেশনে স্পিকার হিসেবে উপস্থিত থাকায় প্রফেসর ড. মোহাম্মদ কায়েকোবাদ—এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এনইইউবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান তাসনিম জাহান বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সেশনে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]