নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিন্ডিকেটের সভা শনিবার দুপুর ২টায় ইউনিভার্সিটির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া, সরকার কতৃর্ক মনোনীত সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খালেদা আক্তার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ শাহরিয়ার হোসেন চৌধরী, নর্থ ইস্ট ইউসিভার্সিটি বাংলাদেশ—এর হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান তাসনিম জাহান ও সদস্য সচিব নর্থ ইস্ট ইউসিভার্সিটি বাংলাদেশ—এর রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক। সভায় ভাচুর্য়ালী সংযুক্ত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাজিয়া চৌধুরী।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয় এবং পূর্ববতীর্ সভার বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস সিন্ডিকেটের সকল সদস্যবৃন্দকে সভায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
প্রেস বিজ্ঞপ্তি