- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ এডমিশন ফেয়ার শুরু

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ স্প্রিং-২০২৩ সেমিস্টারে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য ৬ ডিসেম্বর থেকে এডমিশন ফেয়ার শুরু হয়েছে। এডমিশন ফেয়ার আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। তিনদিন ব্যাপী এডমিশন ফেয়ারের ১ম দিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য আয়োজনে এডমিশন ফেয়ারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক, সহকারী অধ্যাপক মো. শামসুল কবীর। উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সুবিধা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এডমিশন ফেয়ারে প্রদত্ত এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিবাকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভর্তি মেলায় বিভাগীয় প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]