বিদায় সংবর্ধনা
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী হিসাব কর্মকর্তা রাহাত নূর চৌধুরীর যুক্তরাষ্ট গমন উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষ থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমদ চৌধুরীসহ ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী ও ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. আাতফুল হাই শিবলী রাহাত নূর চৌধুরীর উদ্দেশ্যে শুভকামনা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তাবৃন্দও এই বিশ্ববিদ্যালয়ে রাহাত নূর চৌধুরীর সাথে বিভিন্ন কাজের ক্ষেত্রে স্মৃতি চারণ করেণ এবং তাঁর ভবিষ্যত সাফল্য কামনা করেন।
সংবর্ধিত রাহাত নূর চৌধুরী তার বক্তব্যে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সহকারী হিসাব কর্মকর্তা রাহাত নূর চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গমন করছেন।
একক চিত্র প্রদর্শনী
চিত্র শিল্পীর তুলির আছড়ে ফুটে ওঠে না বলা কথা, প্রকৃতির অর্পূব সৃষ্টি, স্বাধীনতার ইতিহাস সহ অনেক বিষয়। বৃহস্পতিবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের সবুজ পাতা এবং নানা রঙের ফুলে সজ্জিত বাগানের পাসে আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিষ্টারের শিক্ষার্থী তাহমিনা শারমিন এর একক চিত্র প্রদর্শনী। শীতের শিশির ভেজা সকালে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন, রেজিস্ট্রার নসরতআফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, প্রক্টর ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব ইবনে সিরাজ, সি এস ই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হুসাইন, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ূন কবীর, সহকারী অধ্যাপক মশিউর রহমান সহকারী অধ্যাপক আরাফাত হুসাইন, ইংরেজী বিভাগের সহকারী প্রণক কান্তি দেব, উপ গ্রন্থাগারিক মোঃ মোস্তফা কামাল, সহকারী রেজিস্ট্রার মুশফিকুল আলম, আইন বিভাগের প্রভাষক অনুপম গোপ, সঞ্জয় রায় সহ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।
ওয়েবসাইট উন্মোচন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সি.এস.ই. সোসাইটি প্রথম বারের মতো টেকহান্ট ২০১৭ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতার ইভেন্ট গুলো হচ্ছে জুনিয়র প্রোগ্রামিং কন্টেস্ট, রোবটিক্স কন্টেস্ট, গেইমিং কন্টেস্ট এবং রিসার্চ সেমিনার।
টেকহান্ট ২০১৭ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে পাচঁ শতাধিক প্রতিযোগী এবং প্রচুর দর্শক উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
আগামী ২১শে এবং ২২শে ডিসেম্বর, ২০১৭ তারিখে এই প্রতিযোগিতা নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ২২ ডিসেম্বর বিকেল ৩ টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
টেকহান্ট ২০১৭ এর বিভিন্ন তথ্যের জন্য একটি ওয়েবসাইটwww.techhuntbd.org [১] গত ০৮/১১/২০১৭ তারিখে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী উম্মোচন করেন। ওয়েবসাইটে ‘টেকহান্ট ২০১৭’ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি