স্টাফ রিপোর্টার, তাহিরপুর
কেয়ার বাংলাদেশে চাকুরি করে পরিচয়দানকারী আবুল কাশেম নামে এক প্রতারক উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে নলকূপ ও লেট্রিন স্থাপন করে দেয়ার নাম করে নগদ টাকা হাতিয়ে নিয়েছে।
তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বিজয় তালুকদার জানান, রবিবার বিকেলে তার বাড়িতে যায় আবুল কাশেম নলকূপ ও ল্যাট্রিন স্থাপনের জন্য দশ হাজার
টাকা ফি দাবি করে। এসময় আসিম তাকে আগামীকাল সোমবার টাকা দেয়ার কথা বলি। বিষয়টি সন্ধ্যায় বিজয় তালুকদার স্থানীয় সাংবাদিকদের প্রতারক আবুল কাশেমের ০১৩০৭৫১২০২১ টি দিলে সাংবাদিকগণ ফোনে কথা বলতে চাইলে ফোন কেটে দেয়।
তিনি আরো জানান, তিনি শুনতে পেরেছেন পাশের গ্রাম জাঞ্জাইল থেকেও টাকা নেয়ার সংবাদ পেয়েছেন।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, তিনি ০১৩০৭৫১২০২১ এ কথা বলতে চাইলে প্রতারক ফোন কেটে দেয়। কলার আইডিতে নাম্বারটি দিলে সিতার নামে এক ব্যক্তির নাম আসে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বলেন, এ ধরনের একটি সংবাদ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।