জেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী’র দিরাই উপজেলা সদরের বাসভবনে ডাকাতি ও তত্ত্বাবধায়ক খুনের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা. সাবেক হুইপ ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুল হক আছপিয়া। সোমবার এক প্রেস বিবৃতিতে তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
এদিকে পৃথক আরেকটি প্রেস বিবৃতিতে জেলা জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুল, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান এবং জেলা বিএনপি, জেলা যুবদল ও জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি