- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নাটক বর্ণচোরা মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার
নাটকটির প্রধান চরিত্র গোলাম সাদেক। ৬৬ বছর বয়সি এই গোলাম সাদেক একজন প্রবীণ রাজনীতিবিদ। ভাষা আন্দোলনের সময় গোলাম সাদেক বিরোধিতা করে। তার নির্দেশে অনেক ছাত্র নেতাকে হত্যা করা হয়।
১৯৭১ সালে ২৫ মার্চ গোলাম সাদেক জনতার কাছে ক্ষমা চায়। অতীতের মতো বিশ^াসঘাতকতা আর করবে না বলে। ৪০ বছরের রাজনীতির পোষাক সেরোয়ানি খুলে মুজিব কোর্ট পরে শপথ নিয়ে বলে আর কখনো বিশ^াসঘাতকতা করলে তার দ- হবে মৃত্যু।
২৫ মার্চ রাতে হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট পরিচালনা করেছে। ঢাকা বিশ^বিদ্যালয় সহ শহর বাজার রাস্তা-ঘাট মিলিটারিরা পুড়িয়ে দিয়েছে। এই খবর শুনে গোলাম সাদেক আবারো মুক্তিযুদ্ধের বিরোধিতা শুরু করে।
মুক্তিযুদ্ধাদের সেন্টিমেন্টাল আর উজবুকের দল বলে আখ্যায়িত করে। কায়েদে আযম সাহেরবের পবিত্র দেশ ভেঙে খান খান করবে আর আমি তামাশা দেখবো? তা হবে না বলে গোলাম সাদেক। এসময় তার নামের আগে খাঁন বসিয়ে দেয়।
নাটকের একপর্যায়ে গোলাম সাদেকের ছেলে মতিউর এর বউ বর্ণালী কে ২৮ বছর বয়সী ক্যাপ্টেনের হাতে তুলে দেয়। এর আগে মতিউরের এক ছেলে জন্ম নেয়। ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়ার কারণে গোলাম সাদেক তার নাতিকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করে। তখন থেকে মতিউর পাগল সেজেছে।
১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলে তার ছেলে মতিউর বিশ^াসঘাতক পিতাকে হত্যা করতে তার লাঞ্ছিতা বধূকে বলে। এসময়ও গোলাম সাদেক শপথ নেয় সে আর বেঈমানী করবে না। ভালো হয়ে যাবে। দেশকে ভালোবাসবে।
শেষে গোলাম সাদেককে বর্ণচোরা আখ্যায়িত করে মতিউর। লাঞ্ছিতা পূত্রবধূ পিস্তলের ট্রিগার টিপে হত্যা করে বর্ণচোরা গোলাম সাদেককে।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই বর্ণচোরা নাটকটি মঞ্চস্থ করে উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ। এ উপলক্ষে উদীচী সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজের মুক্তি চত্ত্বরে ‘চেতনায় একুশ’ স্লোগান ধারণ করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ২১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজ উদীচী শাখা গান পরিবেশন করে। এরপর শুরু হয় মমতাজ উদ্দিন আহমেদ এর রচনায় ও তানভীর হাসানের নির্দেশনায় নাটক বর্ণচোরা।
নাটকটিতে অভিনয় করেন, আব্দুস সালাম মাহবুব, তানভীর হাসান, পুলক রাজ, আসাদ মনি, নোভা চৌধুরী, ইসতিয়াক সাজ্জাদ পিয়াল, অর্নব দেব, সজিব দাস এবং দিবাকর।
এসময় উপস্থিত ছিলেন, সিপিবি, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি প্রসেঞ্জিত দে, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দুর্জয়।

  • [১]