- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

নাদের বখতের সাথে মিশিগানবাসীর মতবিনিময়

বিশেষ সংবাদদাতা
সুনামগঞ্জ জেলাবাসী মিশিগান শাখা যুক্তরাষ্ট্রের আয়োজনে হ্যামট্রামিকের স্থানীয় পাবলিক হল গেইট অব কলম্বাসে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট রবিবার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক বাবুল আহমদ বাচ্চু মিয়া। সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বিশেষ অতিথি ছিলেন সালিক সোবহান, প্রাক্তন কাউন্সিলার কাজী মিয়া, ইকবাল হুসেন, জামাল হুসেন, আব্দুস সবুর, আশিক বখত, দোলন আহমদ, মন্জুর খান এবং রাইসুজাম্মান মুকুল।
মো. রাফির কন্ঠে কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজেল আহমেদ, সৈয়দ ইয়াহিয়া এবং সাইফুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার শাহাব উদ্দিন, কবি বাবর বখত, কাজী মিয়া, নিউইয়র্ক থেকে আগত লেখক ইশতিয়াক রুপু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের বানবাসীদের পুনর্বাসন পরিকল্পনা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন সুনামগঞ্জ সমিতি মিশিগান শাখার নেতৃবন্দ। বিগত বন্যায় মেয়র নাদের বখত অক্লান্ত পরিশ্রম এবং ডর ভয় উপেক্ষা করে বানবাসীদের পাশে দাঁড়ানোর অনন্য উদাহরণ সৃষ্টি করায় মেয়র কে যুক্তরাষ্ট্রে বাসকারী সকল সুনামগঞ্জবাসীদের পক্ষে কৃতজ্ঞতা জানিয়ে লেখক ইশতিয়াক রুপু বলেন, আমরা জেলার রাজনীতিতে মেয়র নাদের ন্যায় সাহসী তরুন এবং সেবার গুনাবলী সম্মৃদ্ধ নেতৃত্ব চাই। প্রধান অতিথির দীর্ঘ ভাষনে তিনি সকল প্রবাসীদের দেশের বর্তমান কঠিন সময়ে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানান।
পরে মেয়র নাদের বখত কে মিশিগানের সর্বস্থরের সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়। সর্বশেষে সভাপতি উপস্থিত সকল সুনামগঞ্জবাসীদের ধন্যবাদ জানিয়ে এবং নৈশ ভোজে অংশগ্রহণের আমন্ত্রন জানিয়ে মতবিনিময় সভাব সমাপ্তি ঘোষণা করেন। মতবিনিময় সভার সার্বিক সহযোগীতায় ছিলেন আবুজুবের, সাইফুল আমিন,রাসেল আহমদ, সেলিম, সোহাগ, রাসেল আহমদ, মিলাক প্রমুখ।

  • [১]