স্টাফ রিপোর্টার
চুরিসহ নানা অপরাধের সাথে জড়িত সন্দেহে সদর থানা পুলিশ শুক্রবার রাতে ৪ জনকে আটক করেছে। রাত তিনটায় পুলিশ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। পুলিশের দাবি, আটককৃতদের কাছ থেকে অপরাধের নানা তথ্য পাওয়া গেছে।
আটককৃতরা হলো, সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জসিম মিয়া (২২), বিশ্বম্ভরপুর উপজেলার কাচিরগাতি গ্রামের তালেব মিয়ার ছেলে বাচ্ছু মিয়া (২৫), শহরের পশ্চিম বাজারের মৃত গুলফার মিয়ার ছেলে আব্দুল হাকিম (১৬) ও একই এলাকার জন্টু বর্মণের ছেলে চেতন বর্মন (১৮)।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘ চুরিসহ নানা অপরাধের সাথে জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে এদের আটক করেছে। জিজ্ঞাসাবাদ চলছে, তাদের কাছ থেকে চুরিসহ কিছু অপরাধের সাথে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’